নবীনগরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল
ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মান্নান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী।
এম. এ. মান্নান বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানে নবীনগরের তিনজন শহীদ হন। আমরা তাঁদের এবং দেশের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করি। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.কে হেলাল, গোলাম হোসেন টিটু, আ. রহিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, আবুল বাশার, জিয়াউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তন্ময়, যুবদল নেতা মনজুরুল আলম মজনু, অনন্ত হিরা, আব্দুল্লাহ আল উদয় প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত