ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:৪

কুমিল্লা জেলা প্রশাসনের নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ সম্মিলন। 

সম্মিলনে আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচিতে মুখর ছিল জেলাজুড়ে।

 মঙ্গলবার(০৫আগষ্ট) সকালে নগরীর উত্তর রামপুর এলাকায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এই সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন সহ আগত শহীদ পরিবার ও অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়।

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা ন্যায় ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয় — “জনগণই ক্ষমতার উৎস”। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য।

অনুষ্ঠান শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন