বড়লেখায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজাল, শিক্ষা কর্মকর্তা একেএম জুবায়ের আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, সমবায় কর্মকর্তা মো. রুয়েল উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দা:) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. মঈন উদ্দিন, নির্বাচন অফিসার হাফিজ উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাহের, পরিবেশ ও বন কর্মকর্তা রেজাউল মৃধা, প্রকল্প কর্মকর্তা (পজিব) মো. শাহআলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান” ছিল জনগণের অধিকার আদায়ের এক বলিষ্ঠ প্রতিচ্ছবি, যা বর্তমান প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে চলার অনুপ্রেরণা দেয়। জুলাই আনদোলনের চেতনাকে ধারণ করা সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াঁনো শেখায়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত