ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:৮

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। সেই ঐতিহাসিক ছাত্র-জনতার গণজাগরণের দিনটি স্মরণ করে প্রথমবারের মতো নড়াইলের লোহাগড়ায় 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' পালন করেছে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) এ উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুর ১২টায় লোহাগড়া সি অ্যান্ড বি চৌরাস্তা থেকে একটি বিজয় র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু এবং এটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অনন্য মাইলফলক। তারা এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল