শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে মানুষের ঢল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে একটি বিশাল বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল শহরের রেলস্টেশন সংলগ্ন মাঠ থেকে বের হওয়া এই র্যালিতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির নেতা ও শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, আব্দুল মোছাব্বির, মকবুল হোসেন, এমদাদুল হক এবং মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি হেলানা চৌধুরী সহ কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলস্টেশন সংলগ্ন মাঠে এসে শেষ হয়। এ সময় পুরো শহর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মো. আব্দুল মোমিন।
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা