যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর ৬৪ নং ওয়ার্ডের শাহজালাল রোডস্থ পুরান কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০-এর গণআন্দোলনের ছাত্রনেতা শওকাত কবির নান্টু। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শওকাত কবির নান্টু বলেন, "অনেক ত্যাগ ও একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই সংগ্রামে দেশের সাধারণ মানুষ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো রাজপথে থেকে দেশকে নতুন রূপে ফিরিয়ে এনেছে। আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করব।" তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা