কুমিল্লায় বাসচাপায় অটোরিকসার ৪ যাত্রী নিহত
কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকসার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছলে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকসার তিন যাত্রী। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকসাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরই পালিয়ে গেছেন বাসের চালক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের