ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আড়ানীতে পানিবন্দি জনপদ: খাল-বিল দখল ও পুকুর খননে জলাবদ্ধতার ভয়াবহতা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:৯

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা ও ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে। খাল, বিল, বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যেখানে-সেখানে পুকুর খনন এবং সরকারি খাল ও ক্যানেল দখল করে পানিপ্রবাহের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হওয়ায় সৃষ্টি হয়েছে এই কৃত্রিম জলাবদ্ধতা।

আড়ানী ইউনিয়নের নিচু এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পানি উঠে গেছে, ফলে ধান ও পেঁয়াজ চাষ হুমকির মুখে পড়েছে। বসতঘর, হাঁস-মুরগি ও গবাদিপশু রক্ষায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রান্না ও থাকার মতো শুকনা জায়গার অভাবে তাদের দুর্ভোগ চরমে উঠেছে।

পৌর এলাকার বাসিন্দারা জানান, অতীতে দলীয় প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। অনেক জায়গায় পানি নিষ্কাশনের খাল দখল করে তৈরি হয়েছে অবৈধ স্থাপনা। এছাড়া ক্যানেলে ময়লা-আবর্জনা ও মাটি ফেলে নির্মিত হয়েছে ঘরবাড়ি, যার ফলে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি জানান, চলতি বছর তুলনামূলক বেশি বৃষ্টিপাতের ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিছু এলাকায় এরই মধ্যে কাজ শেষ হয়েছে, বাকি এলাকাগুলোতে কাজ চলছে। অবৈধ স্থাপনার বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত