৩২ হাজার বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া
বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া। সরকারের পক্ষ থেকে বাগান খাতে শ্রমিকের ঘাটতি দূর করতে ৩২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগে দেশটির মন্ত্রিসভা সম্মত হয়েছে এবং জরুরি প্রয়োজনে উৎসদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রস্তুতি চলছে। এছাড়া দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) স্ট্যান্ডিং অর্ডার অব অপারেশন (এসওপি) খসড়া করেছে এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) কাছে একটি বিদেশি শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে। যেখানে একসঙ্গে দুই হাজার শ্রমিক থাকতে পারবে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারভানান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
সারাভানান বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের (অর্থনীতি বিষয়ক) মুস্তাপা মোহাম্মদ গত ১২ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, পাম-অয়েলসহ বাগান খাতে জনবলের ঘাটতি রয়েছে, তা দূরীকরণে মানবসম্পদ মন্ত্রণালয় একমত পোষণ করেছে। রোপণ খাতে শ্রমিকের অভাব জাতীয় আয়ে ক্ষতির ঝুঁকি তৈরি করেছে যা বছরে ২০ বিলিয়ন রিঙ্গিত, বিশেষ করে পাম-অয়েল খাতে।
এক্ষেত্রে, কেএসএম স্থানীয় শ্রমিকদের দিয়ে শূন্যপদ পূরণ করতে আগ্রহী করার পরও কোনো সাড়া মেলেনি। ফলে, বিদেশি শ্রমিক দিয়ে শূন্যস্থান পূরণ করা দরকার বলে ব্যাখ্যা করেন তিনি।
মুস্তাপা তার রিপোর্টে বলেছেন, পাম-অয়েল শিল্পকে বড় সমস্যার মুখ থেকে বাঁচাতে তিন সপ্তাহের মধ্যে বিদেশি শ্রমিকের অভাবের সমস্যা সমাধান করা হবে।
এদিকে পাম বাগানের শ্রমিক সংকট দূরীকরণে বিদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়ার চাইনিজ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসিসিসিআইএম)। শুক্রবার এক বিবৃতিতে এসিসিসিআইএম জানিয়েছে, এই পদক্ষেপ পাম-অয়েল শিল্পসহ বৃক্ষরোপণ খাতকে স্বস্তি দেবে।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা