ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:১৯

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সারুফ রানা রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, নিহতের চাচতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলাল প্রমুখ।
মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতারও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে   বক্তারা বলেন, অনেকদিন পেরিয়ে গেলেও এখোনো দোষীদের গ্রেফতার করা হয়নি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও হতাশ।  হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তরা।
উল্লেখ্য, নিহত সারুফ রানা রাসেলকে  গত ২৯ জুলাই রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন ব্রিজের নিচে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে পড়াশোনার পাশাপাশি ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলো। এ বিষয়ে সাভার মডেল থানায় জিডি করা হয়, জিডি নম্বর ২৮৩৪। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার