চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের বিজয় মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই আগষ্ট (মঙ্গলবার) বাদে আছর গাছবাড়িয়া খাঁনহাট (ইসলামী ব্যাংক এর সামনে) থেকে মিছিলটি শুরু হয়ে চন্দনাইশ পৌরসভাস্থ চত্বরে এসে শেষ হয়। মিছিলে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং স্লোগানের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ,আহত ও পঙ্গুদের স্মরণ করেন। পরে উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,ডাঃ মো.শাহাদাৎ হোসেন,দক্ষিন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট আবু নাছের,বায়তুল মাল সম্পাদক কামাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আলী,সাইফুদ্দিন,ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা ও কলেজ কার্যক্রম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ,পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিন,সেক্রেটারি নাজিম উদ্দীন,দোহাজারী জামায়াতের আমির জমির আদনান, জামায়াত নেতা মাহফুজুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক মোকাম্মেল,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুনুর রশিদ,বায়তুল মাল সম্পাদক আবদুল খালেক নিজামী, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা জাহাঙ্গীর আলম,আবদুল মান্নান,বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন,অধ্যাপক আজম খান,শিবির নেতা হাবিব উল্লাহ, শাহেদুল ইসলাম। জামায়াত নেতা কায়েদে আজম, জাফর আহমেদ, আতাহার হোসাইন, ইব্রাহিম, জসিম উদ্দিন, শফিকুল ইসলাম, আবুল খায়ের, মাওলানা মাসুম।
সাবেক ছাত্রনেতা মিছবাহ তামিম, বোরহান উদ্দিন বাবর, শাহাদাৎ আল মামুন, জয়নাল আবেদীন, মাসুকুর রহমান, আব্দুল কাদের বেলাল, মো.শফি প্রমূখ।
এমএসএম / এমএসএম
মা মেয়েকে বাঁচাতে নিজের কিডনি দিতে চান , অর্থ না থাকায় অপারেশন অনিশ্চিত
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ
আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী
নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন