চন্দনাইশে ঐক্যের বন্ধনে আবদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই বিপ্লবের গণ-অভ্যুত্থানের শহীদের স্বরণে গভীর শোক ও শ্রদ্ধা এবং ফ্যাসিবাদের মোকাবিলার প্রত্যয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের বিজয় উপলক্ষে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই আগষ্ট) মঙ্গলবার বিকালে গাছবাড়িয়া সরকারী কলেজের মাঠ থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে কলেজ গেইট চত্বরে এসে শেষ হয়েছে।
বিজয় মিছিল শেষে বক্তারা বলেন,জুলাই বিপ্লবের গণ-অভ্যুত্থানের শহীদের রক্ত বৃথা যেতে দেব না মোরা।আমরা তাদের আত্মত্যাগের আদর্শই আমাদের আগামীর পথ দেখাবে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে। এখন আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত,মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। তারা আরো বলেন,গত ৫ই আগষ্ট আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি বেদনারও। আজকে আমাদের তরুণ প্রজন্মও শহীদদের রক্তের ঋণ মনে রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সদস্য যথাক্রমে সিআইপি হেলাল উদ্দিন, ইখতিয়ার হোসেন, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, আরিফুর রহমান মারুফ, পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহামুদুর রহমান, সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা যুব জেলা যুবদলের সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মজিদ শাহ,পৌরসভা যুবদলের আহবায়ক আজম খান,হাজী আবু ছিদ্দিক, মোরশেদুল আলম,সেলিম উদ্দিন,শহীদুল ইসলামসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড