ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:২৮

নেত্রকোনায় গোমাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বালুমহালের ইজারাদার আরিফ খান। সোমবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে জেলা সদরের বোবাহালা বাজার এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেছ মণ্ডল, জুয়েল মিয়া, যুবদল নেতা ইমাম হোসেনসহ আরও অনেকে।

লিখিত বক্তব্যে ইজারাদার আরিফ খান অভিযোগ করেন, জেলার মধ্যে বৈধভাবে অনুমোদিত একমাত্র বালু ঘাটটি হচ্ছে বোবাহালার গোমাই নদীর এই ঘাট। অথচ এখান থেকেই বৈধভাবে বালু উত্তোলনের ফলে একটি চক্র ঈর্ষান্বিত হয়ে তাকে নানা ষড়যন্ত্রের শিকার করছে। অবৈধ বালু ব্যবসায়ীচক্র বিভিন্ন স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে। এতে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তিনি উদ্বিগ্ন।

আরিফ খান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত অবৈধ বালু উত্তোলন ও বিপণন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বৈধ ইজারাদারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান