ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মধুখালীতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:৩০

আওয়ামী লীগের ‘শাস্তিবাদী শাসনের’ বিরুদ্ধে ২০২৩ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে এক বিশাল আনন্দ র‍্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।
 
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী বাজার চৌরাস্তা হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালিকে ঘিরে মধুখালী উপজেলা ছিল উৎসবমুখর পরিবেশ।
 
র‍্যালি শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাইলট স্কুল মাঠে জড়ো হন। পরে সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি। অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা রঙের ফেস্টুন, ব্যানার ও সরকারবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।
 
আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
 
র‍্যালিতে আরও অংশ নেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকি, সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান,শাহাবুদ্দিন আহমেদ সতেজ, আব্দুল আলিম মানিক,  পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, মোহাম্মদ শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম আরেফিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান কালা, সদস্য সচিব মোঃ রায়হান মোল্লা সহ আরো অনেকে। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩