ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহীতে যত আয়োজন ছিল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:১২

বিভাগীয় ও জেলা প্রশাসন: ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাজশাহী সিএন্ডবি মোড় এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে উদ্বোধন ও শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এসময় তার সাথে ছিলেন শহীদ সাকিব আঞ্জুমের পিতা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ, সি এন্ড বি মোড়, রাজশাহীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান সহ বক্তব্য রাখেন উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন।  সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় একটি ছাত্র-জনতার বিজয় র‌্যালি  সিনেট ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক ধরে তালাইমারিতে যায় ও সেখান থেকে ক্যাম্পাসে ফিরে আসে। র‌্যালিতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা) কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক সহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক ও শিক্ষক- শিক্ষার্থীরা অংশ নেন। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: সকাল ১০টায় রামেবি’র অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক। রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেন'র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ডা. জাকির হোসেন খোন্দকার। অনুষ্ঠানে কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক বক্তৃতা করেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: দিবসটি উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিজয় র‌্যালি, জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, এতিমদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গনে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: রাজশাহী’র সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম সহ রাকাব অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে রাকাব প্রধান কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপি: মঙ্গলবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশ জুড়ে বিএনপি’র বিজয় র‌্যালি উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা ও  নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক'র সভাপতিত্বে এবং পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক ও নওহাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুর ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম মাস্টার।

জামায়াত: রাজশাহী মহানগরী জামায়াতের আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫ টায় রাজশাহী নগরীর আলুপট্রি মোড় থেকে গণমিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে নগরীর গণকপাড়া মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।

সিপিবি: সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে "জুলাই ২৪ এর অগ্নিমশাল অতিক্রম করবে ক্রান্তিকাল" স্লোগানে একটি সমাবেশ ও গণমিছিল করে সিপিবি। নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে সাহেব বাজার মনিচত্বর হয়ে আলুপট্টি মোড়ে গণমিছিলটি শেষ হয়। সিপিবি কেন্দ্রীয় নেতা রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি সহ সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, ধর্মীও, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিবসটি নানা আয়োজনে পালন করেছে।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত