ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মেহেরপুরে খালিদ সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের " ফ্রি মেডিকেল ক্যাম্প " অনুষ্ঠিত


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:১৯

মেহেরপুরে খালিদ সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের " ফ্রি মেডিকেল ক্যাম্প " অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বায়ক খালিদ সাইফুল ইসলাম বুধবার (০৬) জুলাই সকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর সদরের দিনব্যাপী " ফ্রি মেডিকেল ক্যাম্প " এর উদ্বোধন ঘোষনা করেন।

তিনি তার বক্তব্য বলেন যে, আজকে আমরা একটি বিশেষ কাজকে সামনে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি যে, সকলের যে জিনিসটা খুবই প্রয়োজন তা হল নিজের রক্তের গ্রুপ জেনে রাখা। কেন জেনে রাখা প্রয়োজন ? আমাদের সবার যেকোনো মুহূর্ত বিপদ হতে পারে। যদি আমাদের রক্তের গ্রুপ জানা থাকে তাহলে নিজের এবং অপরকে সহযোগিতা করতে পারব। কারিকুলামে রয়েছে যে প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ বিশেষ করে নতুন ছাত্র-ছাত্রী যারা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে ভর্তি হয়। এজন্য আমি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে পরামর্শ করে আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন যে, ভালো মানুষ হতে হলে নিজের প্রতি যত্নশীল হতে হয় এটা খুব জরুরী। যদি আমার নিজের ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বিপদে পড়লে খুব সহজেই আমরা রক্ত দিতে পারি। এই স্কুলের বর্তমানে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে যারা অনেকেই তাদের ব্লাড গ্রুপ কি তা জানে না ?  আমি খুব ছোটবেলা থেকেই বিভিন্ন মানুষকে রক্ত দিয়ে আসছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা এইচএসসি তে পড়ে তারাও নিজের ব্লাড গ্রুপ সম্বন্ধে জানেনা। তিনি প্রধান শিক্ষককে নির্দেশ প্রদান করেন যে, আজকে যাদের ব্লাড গ্রুপ পরীক্ষা করা হচ্ছে তাদের মোবাইল নম্বর সহ খাতায় এন্ট্রি করে রাখবে। যাতে করে কোন শিক্ষক, ছাত্র-ছাত্রীর পাঁচ বছর পরে হলেও কারো দরকার হলে আপনারা বা আমরা এই তালিকা থেকে রক্ত সংগ্রহ করতে পারি।

খালিদ সাইফুল ইসলামের এই মহতী উদ্যোগকে সকল পেশা-জীবীর মানুষ সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী আরো জানিয়েছেন যে, এই ধরনের সামাজিক কাজে যদি সবাই এভাবে এগিয়ে আসে তাহলে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে বলে আমরা আশা প্রকাশ করছি।

" ফ্রি মেডিকেল ক্যাম্প " অনুষ্ঠানে প্রায় তিনশত ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ পরীক্ষা করা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক সাহারুল ইসলাম, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সদর। এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক