রক্তঝরা জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বড়লেখায় জামায়াতের গন সমাবেশ
বছর ঘুরে ফিরে এলো সেই উত্তাল, রক্তঝরা অবিস্মরণীয় ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনা। দিনটিকে স্মরণীয় রাখতে মৌলভীবাজারের বড়লেখায় ‘জুলাই-আগস্ট ২৪'এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পৌরশহরের দক্ষিণবাজার নুরজাহান শপিং মলের সামনে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম।
জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর মোঃ এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, কাতার কুরআন সুন্নাহ পরিষদের সহকারী সেক্রেটারি জুবায়ের আহমদ, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, জামায়াতের ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ, পৌরসভা সভাপতি জুবের আহমদ, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি এবাদুর রহমান এবাদ, উত্তর শাখার সভাপতি কাউছার আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে, আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। প্রত্যেকটা বিপ্লবের পর অনেক ভুয়া যোদ্ধা তৈরি হয়। এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন; প্রত্যেককে নিয়ে ১০ খণ্ডের একটি বই প্রণয়ণ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয় গেল সপ্তাহে সেমিনার করে বইটি ইংরেজিতে এবং আরবীতে অনুবাদ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই যোদ্ধাদের চিরস্মরণীয় করে রাখতে চায়। আজকের এই বছর পূর্তি উপলক্ষে সেই সব তরুণ, ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি; যাদের অবদানে আমরা ফ্যাসিষ্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা অন্তরের অন্তস্তল থেকে তাদের শ্রদ্ধা জানাই এবং আগামীতে তাদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।
গণ সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাজী হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মুফতি জিয়াউর হক, আব্দুস সামাদ ও আবু তাহের, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাওলানা আলিম উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
গণ সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে শেষ হয়।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার