বড়লেখায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৫
মৌলভীবাজারের বড়লেখায় মাদক বিরোধী আইনে করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বালিচর এলাকার সামছুল ইসলামের ছেলে মো: আব্দুল আহাদ, গজবাগ এলাকার মৃত সামছুল হকের ছেলে ছাদ উদ্দিন ছাদু (৫৫), দক্ষিনভাগ এলাকার আকদ্দছ আলীর ছেলে সাহেল আহমদ (২৫), দেউলগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রুয়েল আহমদ (৪০) এবং তার স্ত্রী জুবেদা বেগম (৩০)।অভিযানে গ্রেফতারকৃত আব্দুল আহাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিক নির্দেশনায় বড়লেখা থানা পুলিশের ঠিম বিশেষ অভিযান পরিচালনা করে। এতে বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রফতার করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। বড়লেখা থানা মাদকমুক্ত করনের লক্ষ্যে পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার