২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে দেশব্যাপী ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশসেরা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা সরকার ডিগ্রি কলেজ। সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় কলেজের বিজ্ঞান বিভাগের মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা ও নুছরাত জাহান রিয়া অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুলাই মাসে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে। এতে সারা দেশ থেকে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। রোববার (৩ আগস্ট) জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রথমস্থান অর্জন করেছে।
এদিকে প্রতিযোগিতায় দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করায় মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বড়লেখা সরকারি কলেজকে অভিনন্দন জানানো হয়েছে।
কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, আমার সর্বশেষ কর্মস্থলের তিনজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ তথা বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য আমরা গর্বিত।
এবিষয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ জানান, ২৪ এর গণঅভ্যুত্থানের ঘটনাবলি তারা গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এর মাধ্যমে মানুষ ২৪ এর দিনগুলো আবারও চোখের সামনে দেখেছে। এতে মানুষ অনুপ্রাণিত হবে। এগুলো ইতিহাসে স্বাক্ষী হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার