ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:৫৭

গত বছর ৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয়। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে স্বৈরাচারী সরকার পতনের বর্ষপূর্তি ও জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা বিএনপি আজ বুধবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে ঝিনাইদহের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে জেলা বিএনপির পার্টি অফিসের সামনে জমায়েত হন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে চারিদিক মুখরিত করে তোলেন। শোভাযাত্রাটি ঝিনাইদহ উজির আলী স্কুলের সামনে থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বক্তব্য প্রদানকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান এবং বেগম খালেদা জিয়াকে গণমানুষের জন্য আরেকবার প্রধানমন্ত্রী করারও আহ্বান জানান। অপরদিকে, ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেন, “দীর্ঘদিনের আওয়ামী অপশাসনের পতন দিবসে আপামর জনসাধারণের এই প্রাণবন্ত উপস্থিতি বিএনপির প্রতি মানুষের অগাধ ভালোবাসা ও আস্থার সাক্ষ্য বহন করে। বিএনপি গণমানুষের দল। আগামীতে বিএনপি সরকার গঠন করলে জনগণের জন্যই কাজ করবে।” তিনি আরও বলেন, “বিগত সরকার খুন, গুম, সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির মাধ্যমে দেশটিকে দোজখখানা বানিয়ে রেখেছিল। জনগণ মুক্তি পেয়েছে। দেশ এক দুর্বিষহ শোষণ থেকে মুক্তি পেয়েছে। এই বিজয়, গণমানুষের বিজয়।” একইসাথে তিনি জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন। শোভাযাত্রা শেষে ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে জনাব তারেক রহমানের প্রতি অবিচল আস্থার কথা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ