প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন
অবশেষে প্রশাসনিক কর্মকর্তার অনুমতি নিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, ৪ আগস্ট সোমবার বিকেলে মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে বসবাসরত মোহাম্মদ মোড়লের ছেলে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন (৭৮) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই নাতি ও এক নাতনি রেখে গেছেন।
মৃত্যুর পর নিহতের পরিবার ও স্থানীয় ঝাঁপা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মসলেম উদ্দীন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। একদিন অফিস ছুটি থাকার কারণে পরের দিন প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন করার অনুমতি পাওয়া যায়। পরে রাত সাড়ে আটটায় জানাজা নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আহমেদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মসলেম উদ্দীন, মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন দেশ স্বাধীন হওয়ার পর পরই গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আজিমপুর গ্রাম ছেড়ে পরিবার নিয়ে মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে চলে আসেন। যার কারণে তার মুক্তিযোদ্ধা সনদটি বাঘারপাড়া উপজেলার। যার সনদ নম্বর ০১৪১০০০৪০২৩। ফলে নিহতের পরিবার মরহুমের সনদপ্রাপ্ত উপজেলা বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আকিম উদ্দীনকে মৃত্যুর সংবাদটি জানায়। ওই কমান্ডারও নিজ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ