ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৬:১৪

কুড়িগ্রামের রৌমারীতে বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহেল মিয়া (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১ আগস্ট) উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর টাংড়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় নির্যাতিত তরুনী থানায় মামলা দিলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
পুলিশ, অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাংগাড়ি পাড়া গ্রামের ইমান আলীর ছেলে সোহেল এর সাথে দেড় বছর আগে থেকে ওই তরুনীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাতের আধারে বিয়ের প্রলোভন দিয়ে সোহেল ওই তরুনীকে বাড়ির কথা বলে ডেকে নেয়। সোহেল তার বাড়ি থেকে সুকৌশলে তরুনীকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে একই ইউনিয়নের কাটিয়ামারী চরে নির্জনস্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। তরুনীর জ্ঞান ফেরার পর প্রেমিক সোহেলের খোজে তার বাড়িতে গেলে সোহেলের মা, ভাবি ও বোন তরুনীকে শাররিক ভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নির্যাতিত তরুনীর পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলীকে জানানো হলে তিনি ঘটনাস্থলে যান এবং সোহেলর পরিবারকে ওই তরুনীর বিবাহের প্রস্তাব দিলে তারা ঘটনাটি অস্বীকার করেন। পরে ইউপি সদস্য নির্যাতিত তরুনীর পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। সোমবার রাতে ধর্ষিতা বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। 
এবিষয়ে চেয়ারম্যান সরবেশ আলী জানান, আমি সোহেলের পরিবারকে মেয়ের সাথে তার বিয়ের কথাটি বলেছি। তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত