আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া বলেছেন, নির্বাচন যেন ফেব্রুয়ারীতেই হয়। ড. ইউনুসের নিবাচনের সময় ঘোষণার সূত্র ধরে তিনি যেন কথা রাখেন সে আহবান জানিয়ে বলেন, নইলে স্বৈরাচারের মত করে তাদেরও বিদায় নিতে হবে।
বুধবার (৬ আগষ্ট ২০২৫) দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সাংসদ এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। দুপুরে জেলা শহরের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে খাগড়াছড়ি জেলা বিএনপি।
এ সময় তিনি আরো বলেন, রাজনীতির নামে একটি নতুন দল নানাভাবে চাঁদাবাজি করছেন। সন্ত্রাস, লুটপাটকারী ও চাঁদাবাজদের বিচার এ সরকার করবে এমনটাই দাবি করেন। এ সময় তিনি এখন থেকে গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় নির্বাচনী কার্যক্রম শুরু করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি তাগিদ দেন।
ফ্যাসিস্ট আ'লীগের অবৈধ সরকারের মেয়াদে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, জুলুম ও চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছে সে কথা ভুলে গেলে চলবে না এবং সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্য তার বাড়িতে একাধিকবার ভাংচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছিলো বলে অভিযোগ তোলেন দলীয় নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা, এড. আব্দুল মালেক মিন্টু,মোশারফ হোসেন,আ: রব রাজাসহ অনেকে বক্তব্য রাখেন।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন চেঙ্গী স্কোয়ার এলাকায়। সেখান থেকে বিজয় মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতা কর্মীদের উপস্থিতিতে জনসমাবেশ জনস্রোতে রূপ নেয় খাগড়াছড়ি শাপলা চত্বরসহ আশপাশের এলাকা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান