মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য
নওগাঁর মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডের পদটি টানা ছয় মাস ধরে শূন্য রয়েছে। ফলে সেবা পেতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জমে থাকা ফাইল ও বিলম্বিত নিষ্পত্তির কারণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রত্যাশীরা।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, মান্দা উপজেলায় নিযুক্ত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা গত ১৩ মার্চ বদলির পর থেকে পদটি খালি পড়ে আছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আখতার জাহান সাথী অতিরিক্ত দায়িত্ব পালন করলেও, প্রশাসনিক ব্যস্ততায় নিয়মিত ভূমি সেবা প্রদান সম্ভব হচ্ছে না।
এই অবস্থায় ভূমি অফিসে নামজারি, খাজনা আদায়, জমি পরিমাপ, খতিয়ান সংশোধন ও জমি লেনদেনসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। একদিকে অফিস স্টাফদের কাজের চাপ বাড়ছে, অন্যদিকে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ভূমি অফিসে।
ভুক্তভোগী একাধিক সেবাপ্রত্যাশী জানান, “নামজারির জন্য আবেদন করেছি অনেক আগে, কিন্তু দীর্ঘদিনেও কাজ শেষ হয়নি। আমাদের সময় ও অর্থ নষ্ট হচ্ছে। অনলাইনে ২৮ দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না।”
এসিল্যান্ড পদে না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আদালত পরিচালনাসহ ভূমি বিরোধ নিষ্পত্তির কাজেও ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আখতার জাহান সাথী বলেন, “উপজেলায় দীর্ঘদিন ধরে এসিল্যান্ড নেই। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। আশা করছি শিগগিরই পদায়ন হবে।”
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত