গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাঞ্ছারামপুরে এম এ খালেকের নেতৃত্বে বিজয় মিছিল
বাংলা ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসির নেতৃত্বে বিএনপি সমর্থিত হাজারো নেতা-কর্মীদের উপস্থিতিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র্যালি বাঞ্ছারামপুর উপজেলার মাতুলবাড়ী এলাকা থেকে শুরু করে শহরের প্রধাণ প্রধাণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে বিজয় মিছিলে অংশগ্রহণ করতে জেলা শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, ক্যাপ ও টি-শার্ট পরে খন্ড খন্ড র্যালি নিয়ে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীদের মুখে খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেক ভাই জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাঈদ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দবির ভুইয়া, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজ্জাদ, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিব, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জিসান সরকার, যুগ্ন-আহ্বায়ক রেজাউল হক রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অমর ফারুক, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম সরকার, সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ'সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, শ্রমিক দল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ