ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ-২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে টানটান উত্তেজনা


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ১২:৪৪

হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ সদর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ঘিরে ব্যাপক আলোচনা ও উত্তেজনা চলছে। এক সময় এই আসনের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত সংসদ সদস্য মশিউর রহমান, যিনি ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর পর এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এখন নতুন নেতৃত্ব খুঁজছে। এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং প্রয়াত মশিউর রহমানের ছেলে ডা. ইব্রাহিম বাবু।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ তার মুকুট ধরে রাখতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস তার 'ক্লিন ইমেজ' এবং কর্মী-বান্ধব আচরণের জন্য আলোচনায় রয়েছেন। তার সাম্প্রতিক নবগঙ্গা নদী পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপ প্রশংসিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদও আলোচনায় উঠে এসেছেন। গত সরকারের আমলে খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে পরিচিত এই নেতা সম্প্রতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে সবার নজর কেড়েছেন। এছাড়া, প্রয়াত মশিউর রহমানের ছেলে ডা. ইব্রাহিম বাবু বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে প্রচারণা চালাচ্ছেন এবং মশিউর রহমানের সমর্থকদের কাছে তিনি 'আগামী দিনের মশিউর রহমান' হিসেবে পরিচিত। অ্যাড. এম. এ. মজিদ তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এগিয়ে থাকলেও, বিএনপির হাইকমান্ড ক্লিন ইমেজের তরুণ নেতৃত্ব খুঁজছে। সময় যত ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে এবং ঝিনাইদহ-২ আসনের নেতাকর্মীরা ও সাধারণ ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি, তা দেখার জন্য।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ