ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ১:০

রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে ঘুঘু পাখি বিক্রির অভিযোগে বুধবার বাঘা বাজারে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে আজাদ পোল্ট্রি ফার্মে ৯টি খাঁচায় বিক্রির জন্য রাখা প্রায় ২০০টি ঘুঘু পাখি জব্দ করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীকে ঘটনাস্থলে না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে জব্দ করা পাখিগুলো জনসম্মুখে অবমুক্ত করে দেওয়া হয়।

একই অভিযানে বাঘা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অন্যান্য অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার এবং সহকারী ভূমি কমিশনার মোসাঃ সাবিহা সুলতানা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত