ওসি সংকটের অবসান জয়পুরহাটের তিন থানায় নতুন নেতৃত্ব
জয়পুরহাট জেলার তিনটি গুরুত্বপূর্ণ থানায় এক মাসেরও বেশি সময় ধরে অফিসার ইনচার্জ (ওসি) শূন্য থাকার পর অবশেষে স্থায়ী ভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। ঘন ঘন বদলি ও প্রত্যাহারের ধকল কাটিয়ে বুধবার নতুন করে তিন থানায় ওসি নিয়োগ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক অফিস আদেশে জয়পুরহাট সদর, আক্কেলপুর ও ক্ষেতলাল থানায় নতুন তিন কর্মকর্তাকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন জয়পুরহাট ওআর হেডকোয়াটার্সের পরিদর্শক মো. তামবিরুল ইসলাম (সদর থানা), মো. আব্দুল করিম (ক্ষেতলাল থানা) এবং মো. শফিকুল ইসলাম (আক্কেলপুর থানা)। পুলিশ সূত্র জানায়, পরিদর্শক তামবিরুল ইসলাম গত ২৮ জুন বগুড়া জেলা থেকে বদলি হয়ে জয়পুরহাট ওআর হেডকোয়াটার্সে যোগদান করেন। শফিকুল ইসলাম ও আব্দুল করিম উভয়েই গত ২৯ জুলাই বগুড়া ও পাবনা জেলা থেকে বদলি হয়ে একই ইউনিটে যোগ দেন। এখন তাদের থানা পর্যায়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। পদায়ন প্রসঙ্গে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর থানায় দায়িত্বশীল কর্মকর্তাদের পদায়ন সম্পন্ন হয়েছে। তারা যথাযথভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে রাজনৈতিক অস্থিরতা ও গণঅভ্যুত্থান পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার পাঁচটি থানায় একযোগে নতুন ওসি পদায়ন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই কর্মকর্তাদের একাংশকে কয়েক মাসের ব্যবধানে বারবার বদলি ও প্রত্যাহারের মুখোমুখি হতে হয়। সর্বশেষ গত ৫ জুলাই সদর থানা, ২৪ জুন আক্কেলপুর থানা ও ২৬ জুন থেকে ক্ষেতলাল থানা ওসি শূন্য হয়ে পড়ে। দীর্ঘ এক মাস পর এই তিনটি থানায় আবারও পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো ফিরল।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান