রায়গঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানার সভাপতিত্বে ও পাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবলু কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, ধানগড়া ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বরত এস আই নীলকমল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, চাঁদাবাজ, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন বক্তারা।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার