কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমিউনিটি ক্লিনিক, এফডব্লিউসি, সুশীল সমাজ, এবং ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় সভায় সিসিতে কিশোর কিশোরীদের প্রবেশাধিকার, প্রচার ও সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকালে উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদ হল রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের আয়োজনে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযেগিতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও কিশোর কিশোরীদের কৈশোর স্বাস্থ্য সেবায় ইউনিয়ন পরিষদের ভূমিকা সহ কমিউনিটি ক্লিনিক এফডব্লিউসিতে কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন, পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর, ইউপি প্রশাসনিক কর্মকর্তা কাউসার আলী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, ইউপি সদস্য ও সিসি সভাপতি আব্দুস সাত্তার, মইদাম কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি মিজানুর রহমান মুকুল, দক্ষিণ পাথরডুবি কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি আসাদুজ্জামান, এফডব্লিউএ সাবানা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, ইউনিয়ন যুব সংগঠন সহসভাপতি মাহফুজা আক্তার মিম প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস