বিজয় মিছিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: আহত সাটুরিয়ার বিএনপির নেতাকর্মী
কেন্দ্র ঘোষিত বিজয় মিছিলে অংগ্রহনের উদ্দেশ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে ঢাকায় যাওয়ার পথে আমিন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে সাটুরিয়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বেশ কিছু নেতা কর্মী আহত হয়। পরে তাদেরকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ দুর্ঘটনায় সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক মারাত্মকভাবে আহত হয়। তার মুখের ভেতর চারটি সেলাই করা হয়েছে। দুর্ঘটনায় তার মুখের তিনটি দাতঁ ভেঙ্গে যায় বলে জানা গেছে। বর্তমানে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে তাকে দেখতে হাসপাতালে যান,সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার,সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অনান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার বলেন, ৬ আগস্ট কেন্দ্র ঘোষিত মিছিলে অংশ নেয়ার জন্য সাটুরিয়া উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় আমাদের বাসটি আমিনবাজার এলাকায় আসলে একটি হাইজের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে অনেক নেতাকর্মীরা আহত হয়। পরে তাদেরকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেতাকর্মীর খোঁজ খবর নেয়া হচ্ছে। বর্তমানে তারা অনেকটা সুস্থ আছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ