ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৭-৮-২০২৫ বিকাল ৫:৩৮

নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারায় তুচ্ছ ঘটনায় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বক্সগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে বক্সগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম রসুল, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল হক, মানবাধীকার কর্মী ইলিয়াছ পালোয়ান, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক ছাত্রদল সভাপতি নুর উদ্দিন স্বপন, ইউপি সদস্য আফজল হোসেন, বিএনপি নেতা তারিকুল ইসলাম ভূঁইয়া, প্রবাসী নুর মোহাম্মদ ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি শাহ আজিজ, বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন, মানিক ভূঁইয়া, নিয়ামত উল্ল্যা, মাস্টার জাফর আহম্মেদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কাজী ফয়সাল, জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ যুগ্ম আহবায়ক ইয়াছিন, জিয়া মঞ্চ নেতা হুমায়ুন কবির, নিহত আলাউদ্দিনের ছেলে জোনায়েদ হোসেন রাজিব ও মেয়ে তাবাসসুম আক্তার ওহি প্রমুখ।

এসময় বক্তারা আলাউদ্দিনকে হত্যার ঘটনার গত চারদিনেও হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও  হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় তারা থানা প্রশাসনের ব্যার্থতাকে দায়ী করেন। তারা অবিলম্বে থানা প্রশাসনকে দক্ষিণ আলিয়ারা গ্রামে চিরুনী অভিযান পরিচালনা করে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। তারা আরো বলেন, আসামীদের দ্রুত গ্রেফতার করা না হলে নাঙ্গলকোট থানা, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া তারা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা প্রদান করেন।

সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে হত্যার ঘটনায় তার ছেলে জোনায়েদ হোসেন রাজিব ১৫ জন এজহার নামীয়সহ ৮/১০জনকে আজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
 উল্লেখ্য, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারায় তুচ্ছ ঘটনায় দুইগোষ্ঠীর বিরোধের জের ধরে গত ৩ আগষ্ট সকাল সাড়ে ১২টায় আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে তার বাড়ির সামনে থেকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সিএনজি চালিত অটোরিক্সায় তাকে তুলে নেয়।

পরে সন্ত্রাসীরা সিএনজিচালিত অটোরিক্সায় ভিতরে আলাউদ্দিনের মাথায় কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের চান্দাইশ এলাকায় ফেলে চলে যায়। এর আগে তাদের মধ্যে দু‘দফা সংঘর্ষের ঘটনায় ১৫জন গুলিবিদ্দসহ২৫সহ আহতসহ ২০টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

লামা ট্রাফিক- নগদ টাকাই বিশ্বাসী টিআই আশিক,বিকাশ নম্বরে মাসে ২লাখ সার্জেন্ট শিমুলের নম্বরে

উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি ও স্কুলের জায়গা দখলের অভিযোগ

গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া পৌর ২০ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আল মামুর সাগর

কথাসাহিত্যে নজরুল সম্মাননা পেলেন শামীমা নাইস

কুড়িগ্রামের কাচাকাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু-আহত-২

ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার

বাবুগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আদালতের তদন্তের নির্দেশ

কাউনিয়ায় হজ্ব যাত্রীদের সাথে প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের মামলায় এক প্রভাষক গ্রেফতার

রৌমারীতে কবিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: ভিপি আয়নুল হক

বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন