ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে গ্রেপ্তার চার যুবক, বরিশালের চুরি মিনি ট্রাক উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-৮-২০২৫ দুপুর ৩:১৯

মাদারীপুরের ডাসার উপজেলার চার যুবককে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ, যাদের বিরুদ্ধে বরিশালের গৌরনদী থেকে চুরি হওয়া একটি মিনি ট্রাক চুরির অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া এই মিনি ট্রাক যশোর থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর ভাউতলীর হাফিজ বেপারী (৩২), পশ্চিম বনগ্রামের ফোরকান শিকদার (২২), পশ্চিম পূয়ালীর সোহেল ঘরামী (২৩) এবং শশিকরের শুশান্ত রায় (৩৫)।

যশোর পুলিশ সুপার রওনক জাহান জানান, গত বুধবার রাতে কোতোয়ালী থানার মুড়ুলী এলাকায় সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মিনি ট্রাক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, ৩ আগস্ট বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ি থেকে তারা মিনি ট্রাকটি চুরি করে যশোরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। মূলহোতা মাসুদ নামে একজন পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চলছে।

মিনি ট্রাকের মালিক ভাষাই সূত্রধর গৌরনদী থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ জানায়, আইনি কার্যক্রম শেষে মিনি ট্রাক মালিকের কাছে ফেরত দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?