ভূরুঙ্গামারীতে জুলাই ২৪ শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে, জুলাই -২৪ শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (০৭আগস্ট ২০২৫) বিকেল ৪:৩০ মিনিটে ভূরুঙ্গামারী পাইলট সরকারি হাই স্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় যে দল দুটি অংশগ্রহণ করে, ভিতরবন্দর প্রভাতী ক্রীড়া সংঘ বনাম নাগেশ্বরী ফুটবল একাডেমি মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
খেলায় নির্ধারিত সময়ে নাগেশ্বরী ফুটবল একাডেমি ,ভিতরবন্দর প্রভাতী ক্রিয়া সংঘ কে ০৪-০১গোলে পরাজিত করে,নাগেশ্বরী ফুটবল একাডেমি ফাইনাল খেলায় বিজয় লাভ করেন। নাগেশ্বরী দলের আনাম একাই চারটি গোল করেন। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় নাগেশ্বরী ফুটবল একাডেমি।
এর আগে গত ( ৯ জুন ২০২৫)শুরু হয় জুলাই ২৪ শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ । এই টুর্নামেন্টটি আয়োজন করে ভুরুঙ্গামারী পাবলিক ক্লাব লাইব্রেরী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাবেক খেলোয়াড় বৃন্দ সহযোগিতায় টুর্নামেন্টটি শুরু হয়।
এই টুর্নামেন্টে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১০টি দল টুর্নামেন্টে অংশ নেয়।
ফাইনাল খেলাটি কিছু সময়ের জন্য উপভোগ করেন, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস ।
উক্ত ফাইনাল খেলার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার নিবাহী অফিসার দীপ জন মিএ,।এসময় আরও উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ( ওসি)আল হেলাল মাহমুদ, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সায়েম,ভূরুঙ্গামারী, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মকবুল হোসেন, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাবেক খেলোয়াড় বৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন, ভুরুঙ্গামারী উপজেলার নির্বাহী অফিসার দীপজন মিত্র।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস