ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

শালিখায় পানি সেচে ফসল রক্ষার চেষ্টা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৮-৮-২০২৫ দুপুর ৩:২৭

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই ও ফুলবাড়ি গ্রামের কৃষকেরা তাদের আমন ও আউশ ধান বাঁচাতে পার্শ্ববর্তী বেড়িবাধের উপর সেচপাম্প বসিয়ে পানি অপসারণের চেষ্টা করছেন। 

অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা থেকে ফসলি জমিকে বাঁচাতে নিজেরাই অর্থ খরচ করে সেচপাম্প লাগিয়ে পানি অপসারণ করছেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। 

গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ফসল বাঁচানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়সীপ্রশংসা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুদৃষ্টি কামনা করেছেন অনেকে। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও আর্থিক সহযোগিতার পাশাপাশি যে কোন পরিস্থিতিতে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ফটকি নদীর পার্শ্ববর্তী বেড়িবাধের উপর একাধিক সেচপাম্প বসিয়ে দরিশলই, ফুলবাড়ি গ্রামের ষোলগাড়ে ও কুমোরগাড়ে মাঠের পানি অপসারণ করে ফটকি নদীতে ফেলা হচ্ছে। 

কেউ পানির লাইন কাটছে, কেউ পাইপ মেশিনের সাথে সেট করছেন, অনেকে আবার মেশিন চালানোর জন্য তেলের ব্যবস্থা করছেন। দেখে মনে হচ্ছে দম ফেলার সময় নেই তাদের। তলিয়ে যাওয়া ফসল বাচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা। 

আড়পাড়া ইউনিয়নের কৃষক আবু তালেব বলেন, এই মাঠে আমার প্রায় ৬ বিঘা জমি রয়েছে যার বেশিরভাগই জমি পানিতে তলিয়ে গেছে যেখানে আমার অনেক টাকা খরচ হয়েছে। এই ফসল যদি আমি বাঁচাতে না পারি তাহলে আমার পুরো টাকায় মার যাবে। 

একই গ্রামের কৃষক রমজান আলী বলেন, এই মাঠে আমাদের জমি রয়েছে। আমরা সকলেই খুব সকাল থেকে সেচপাম্প লাগিয়ে ফসল  বাঁচানোর চেষ্টা করছি কারণ এই জমির ফসলের উপর আমাদের সংসার চলে পাশাপাশি আমাদের পরিবারের সদস্যদের ভরণ পোষণের খরচ চলে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত বলেন, বিষয়টি আমি জানার পরেই সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে ২০০ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

তিনি আরো জানান,সরকারি কোন সহযোগিতা পেলে সেখানে অবশ্যই সহযোগিতা করা হবে। আমাদের অফিস থেকে ইতিমধ্যে তালখড়ি ও গঙ্গারামপুর ইউনিয়নের চাষীদের কে ৩০০ কেজি আমন ধানের বীজ সরবরাহ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া