ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে লাইসেন্স বিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার জরিমানা ও সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৮-৮-২০২৫ দুপুর ৩:৩০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালত মোবাইল কোট পরিচালনা করে  লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম চালানোর  অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে  সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। 

উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো—আপডেট ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস,ভুরুঙ্গামারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম এবং থানা পুলিশের একটি দল।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও তারা নানা অজুহাতে লাইসেন্স নবায়ন থেকে বিরত ছিল।

ভুরুঙ্গামারী উপজেলার নির্বাহী কর্মকর্তাও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, ডায়াগনস্টিক সেন্টার দুটিকে সতর্কতামূলকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার