ধামইরহাটে আবারও ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ
নওগাঁর ধামইরহাটে আবারও ১৪ বাংলাদেশীকে ভারত থেকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ছবি তথ্য নিতে গেলে বিজিবি ২ ঘন্টা হাসপাতালে বসে রেখেও ছবি তথ্য না দেওয়ায় ক্ষুদ্ধ স্থানীয় সাংবাদিকরা।
সূত্র জানায়, ১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহলদল ৮ আগষ্ট রাত পৌনে ৩ টার দিকে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা পাড়া আম বাগান নামক স্থান হতে ৬ নারী ১ কিশোরী ৩ শিশু ও ৪ যুবক সহ ১৪ জন কে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা হলেন-খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) মোঃ ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২) আসমাউল শেখের মেয়ে আশিকা (৪) বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ের রাকেয়া শেখ (২৮) গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭) কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ, (০৭) কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে মোছাঃ দুলি বেগম (৪০)। উদ্ধারকৃতরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্মাই শহরে অবৈধভাবে বসবাস করছিল বলে সূত্র জানায়। গত ০৭ আগস্ট বিমানযোগে পুন বিমানবন্দর নিয়ে পরবর্তীতে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ কর্তৃক আটককৃত ১৪জন বাংলাদেশী নাগরিককে গাড়িযোগে সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি টহলদল তাদের উদ্ধার করেন।
ধামইরহাট থানার ওসি মো.ইমাম জাফর জানান, বিষয়টি শতভাগ অবগত নয়, বিজিবি উদ্ধারকৃতদের থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান