ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুফল বিষয়ে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৬:৭

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ আগষ্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আয়োজিত এই সেমিনারে কারিগরি শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (কারিগরি -০৩) মোহাম্মদ মিকাইল, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল কবির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা।

প্রধান অতিথি ড. খ ম কবিরুল ইসলাম বলেন, "কারিগরি শিক্ষার মাধ্যমে কেবল দক্ষ জনশক্তি তৈরি হয় না, বরং এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। আমাদের দেশের তরুণরা যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, তবে বিদেশে গিয়ে শ্রম বিক্রি করতে হবে না—দেশেই তারা সম্মানজনকভাবে কাজের সুযোগ পাবে।"
সেমিনারে বক্তারা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে যুগোপযোগী করে তোলার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের এই শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন