ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে শেলু চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৬:১১

মৌলভীবাজার জেলার জুড়ীতে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ফুলতলা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল জলিল, মোরশেদ আলম রাজা, উত্তম গোস্বামীসহ ইউনিয়নের শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে মুক্তি দেয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায়  ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। পরে শেলুর গ্রেফতারে ক্ষোভ জানিয়ে মামলার বাদী তারেক মিয়া, তাঁর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী থানায় জড়ো হন। এসময় তাদেরকে থানা প্রাঙ্গণে প্রতিবাদ করতে দেখা যায়। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান