দেশের জন্য সন্তানকে উৎসর্গ করেছে শহীদ সাদের পরিবার: আফরোজা খানম রিতা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, মা-বাবাকে সন্তান হারানোর সান্ত্বনা দেওয়া যায় না। পৃথিবীতে এমন কোন ভাষা বা শব্দ নেই যা দিয়ে পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায়। শহীদ সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা শোকার্ত পরিবারকে সান্তনা দিতে না, তার মা-বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছি। তারা দেশের জন্য তাদের সন্তানকে উৎসর্গ করেছে।
শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জুলাই আন্দোলনের শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নির্বিচারে জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। তারা ভেবেছিল শত-শত লাশ ফেলে তারা ক্ষমতার উপর টিকে থাকবে। দেশের অকুতোভয় ছাত্র-জনতা যেই আত্মত্যাগ করেছে সেই সকল শহীদ পরিবারের দায়িত্ব আমাদের নিতে হবে।
তিনি আরো বলেন, মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসন পূর্বের ন্যায় চারটিতে উন্নীত করনের জন্য আমাদের প্রচেষ্টা চলমান। পূর্বের ন্যায় আসন বাড়লে নদীবেষ্টিত জেলার মানুষেরা গুরুত্ব পাবে। আমরা দলীয় ফোরাম এবং নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। এটা হলে আমরা মানিকগঞ্জবাসী উপকৃত হব।
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, আহবায়ক কমিটির সদস্য আ. তা. ম. জহির আলম খান লদি, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার,যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জজামান, যুবদলের আহবায়ক আমির হামজা, শ্রমিক দলের সভাপতি মিজানু রহমান মিজান, কৃষকদলের সভাপতি বরকত মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপির অংগ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আফিকুল ইসলাম সাদ সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার মোঃ শফিকুল ইসলাম এর বড় ছেলে। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার ধামরাইয়ে গুলিতে গুরুতর আহত হয়ে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার