ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কুমিল্লা-৯ সংসদীয় আসন পূর্নবহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি'র স্বারকলিপি


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৬:১৪

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) নির্বাচনী আসন পূর্নবহালের দাবিতে ঢাকায় প্রধান নির্বাচন কমিশনারের অফিসে স্মারক লিপি জমা দিয়েছেন কুমিল্লা-৯ আসনের বিএনপি'র নেতৃবৃন্দরা। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লাকসাম ও  মনোহরগঞ্জ  উপজেলা এবং লাকসাম পৌরসভা শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুরে তারা এ স্মারক লিপি জমা দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন - লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন মুশু, নুরুন নবী মজুমদার, টি, আর, হারুন, লাকসাম  পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মনির আহমেদ,  মাহবুবুর রহমান মানিক, মনোহরগঞ্জ উপজেলা  বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্চু প্রমুখ। 

এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন (লাকসাম-মনোহরগঞ্জ)উপজেলা মিলে আগে লাকসাম উপজেলা ছিলো। নাগরিকদের সেবার মানকে নিশ্চিত করতে, এটিকে ভেঙে ২টি উপজেলা করা হয়েছে। আমাদের এক সাথে পথ চলায় কোন বিঘ্নও ঘটছে না। কিন্তু নির্বাচন কমিশনার কেন হঠাৎ এমন প্রস্তাবনা,যা আমাদের বোধগম্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন - জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ১বছর পার করলেও, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনো জাতি পায় নাই।এখন নির্বাচন কমিশনার আসন বিভক্তির নামে জাতীয় সংসদ নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস জাতিকে সংসদ নির্বাচনের যে সময়সীমা দিয়েছেন, আমরা প্রত্যাশা করছি তিনি তাঁর ঘোষিত নির্দিষ্ট সময়ে নির্বাচন দিয়ে দিবেন। পরে তারা কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা (লাকসাম -মনোহরগঞ্জ) বিভক্তির প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেন বলেও জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক