ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নওগাঁয় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণ


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৬:১৬

প্রথমবারের মতো নওগাঁয় অনুষ্ঠিত দুইদিনব্যাপী বাংলা ইশারা ভাষা শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিলো। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন হয়। গত বুধবার এই প্রশিক্ষণ শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে।
সদর উপজেলা মিনি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে বুধবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ৫২জন বাক প্রতিবন্ধী ব্যক্তি, জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী সমাজ সেবা অধিদপ্তরের ইশারা ভাষার শিক্ষক সায়েম খাঁন ও বিটিভির ইশারা ভাষার সংবাদ পাঠক মো: আরিফুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন কথা বলতে না পারা সমাজের অসহায় মানুষদের জন্য এই ইশারা ভাষা শেখার কোন বিকল্প নেই। বাকপ্রতিবন্ধীদের যোগাযোগের একমাত্র উপায় হচ্ছে এই ইশারা ভাষা। সমাজের স্বাভাবিক মানুষদের সঙ্গে কথা বলতে না পারা মানুষদের মেলবন্ধনের একমাত্র উপায় হচ্ছে এই ইশারা ভাষা। তাই এই ইশারা ভাষা সকল মানুষদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতেও এমন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আরো বড় পরিসরে প্রশিক্ষণের আয়োজন করার আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা