ক্ষেতলালে নতুন ওসির অভিযানে গ্রেফতার ৬ ওয়ারেন্টভুক্ত আসামি
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরপরই থানা এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নতুন ওসি মো. আব্দুল করিম সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর থানার নিয়মশৃঙ্খলা পুনঃবিন্যাস, অপরাধ নিয়ন্ত্রণ ও বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে মাঠ পর্যায়ে সক্রিয় অভিযান পরিচালনার নির্দেশ দেন। থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চেক করা হয় একাধিক ঝুঁকিপূর্ণ ওয়ারেন্ট। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, আমার দায়িত্বকালীন সময়ের মূল লক্ষ্য হচ্ছে মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, এবং জনগণের আস্থা অর্জন। অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।তিনি আরও জানান, নিয়মিত অভিযান চলবে এবং সকল আসামিকে আইনের আওতায় আনা হবে। সেইসঙ্গে সাধারণ জনগণকে সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ক্ষেতলাল থানায় নতুন ওসি যোগদানের পরপরই থানা চত্বরে জনসাধারণের জন্য সহায়তা ডেস্ক চালু, থানার পরিবেশ উন্নয়ন, এবং দ্রুত অভিযোগ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান