বগুড়ায় সিএনজি-বাস সংঘর্ষে প্রাণ গেল সহোদর দুই ভাইয়ের
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৯ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে মাঝিড়া ইউনিয়নের মঞ্জুর ফিলিং স্টেশন সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯ নম্বরের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিক্সাকে সরাসরি ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সিএনজি যাত্রী মোঃ আকাশ (২৫)। তিনি জেলার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মো. হযরত আলীর পুত্র। ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হযরত আলীর আরেক পুত্র মোঃ আরিফ (২১) কে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর তিনজন হলেন একই গ্রামের আমজাদ আলী সরকারের দুই পুত্র মো. হায়দার আলী (৫০), মো. আব্দুল আজিজ (৩৮) এবং আব্দুল বারি সরকারের পুত্র মো. পলাশ (৩৫)। আহত তিনজন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি অত্যন্ত দ্রুতগামী ছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির ওপর উঠে যায়। সংঘর্ষের পর বাসচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চলছে।
শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “মহাসড়কে অতিরিক্ত গতি ও অসচেতনতার কারণে প্রায়ই প্রাণহানি ঘটছে। এর লাগাম টানতে রাতেও কঠোর অভিযান চালানো হবে।”
এদিকে একই গ্রামের সহোদর দুই ভাইয়ের মৃত্যুতে শেরপুরের বনমরিচা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে গ্রামের আকাশ-বাতাস।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার