ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জে ঝুলন যাত্রা পরিদর্শনে বিএনপি নেতা মহসিন মিয়া মধু


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ১:১৬

কমলগঞ্জ উপজেলার আলিনগর চা বাগানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব ঝুলন যাত্রা পূজা পরিদর্শনে গিয়ে মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেছেন যে, এই দেশ সবার এবং এখানে সকলের সমান অধিকার রয়েছে। তাই ভেদাভেদ ভুলে সবাইকে হাতে হাত রেখে চলতে হবে।

তিনি বলেন, "আপনারা জানলে খুশি হবেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আপনাদের খোঁজ রাখেন এবং তিনি চান আপনারা যেন সবসময় ভালো থাকেন।" তারেক রহমান তাদেরকে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এবং গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তিনি বিশেষভাবে তাদের খোঁজখবর নিতে বলেছেন। মহসিন মধু জানান যে, তারেক রহমান তাদের নির্দেশনা দিয়েছেন, যেন কেউ এই সম্প্রদায়ের কোনো ক্ষতি করতে না পারে।

মহসিন মিয়া আরও বলেন, "আপনারা আমার পরিবারের সদস্য। আমার নিজেরও একটি চা বাগান আছে, আর চা বাগানের প্রথা অনুযায়ী আমরা মালিক-শ্রমিক এক পরিবার এবং একে অপরের আপনজন।" তিনি জানান, গত দুর্গাপূজার সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে গিয়েছেন এবং সহযোগিতা করেছেন। এমনকি গত ৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে প্রত্যেক পাড়া-মহল্লা ও মন্দিরে পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং তিনি নিজেও রাত জেগে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিয়েছেন।

তিনি বলেন, "আপনারা খোঁজ নিয়ে দেখবেন গত ১৭ বছরে আপনাদের দুঃসময়ে যাদেরকে কাছে পাননি এবং যারা এলাকায় আসেনি, তারাই এখন আপনাদের কাছে এসে লম্বা লম্বা কথা বলে প্রিয় হওয়ার চেষ্টা করবে।" তিনি তাদের 'বসন্তের কোকিল' আখ্যা দিয়ে সতর্ক থাকতে বলেন, কারণ তারা শুধু নির্বাচনের সময়ই আসে। তার একমাত্র মূলনীতি হলো শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি এবং তিনি সেই লক্ষ্যেই কাজ করছেন।

শুক্রবার (৮ আগস্ট) রাতে মহসিন মিয়া মধু নেতাকর্মীদের নিয়ে আলিনগর চা বাগানে ঝুলন যাত্রা পূজা মণ্ডপে পৌঁছালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুষ্প কানু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, আবুল হোসেন, এম এ রহিম, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, অন্যতম সদস্য মীর এম এ সালাম, নজরুল ইসলাম, টিটু দাসসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এমএসএম / এমএসএম

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান