ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ বাস টার্মিনালে অপরিকল্পিত ভাস্কর্য; ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:২১

ঝিনাইদহ জেলার প্রবেশ মুখ হিসেবে পরিচিত বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি রক্ষায় অপরিকল্পিতভাবে নির্মিত ভাস্কর্যের জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পড়ছে সাধারণ মানুষ ও বড়-ছোট যানবহন। বিগত সময়ে নির্মিত ভাস্কর্যটি নির্মাণে পরিকল্পনাহীনতার প্রমাণ মিলেছে ঘটনার সরেজমিন তদন্তে। ঝিনাইদহ জেলার বাস টার্মিনালটি যথাক্রমে ঢাকা, খুলনা, উত্তরবঙ্গ ও চুয়াডাঙ্গাগামী যানবহনের সংযোগস্থল হিসেবেও পরিচিত। এ রকম একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতি উচ্চ ফলক বিশিষ্ট ভাস্কর্যের কারণে একপাশ থেকে অন্য পাশের গাড়ি দেখা যায় না। ফলে, নিয়মিত ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা। ঘটনার সরেজমিন তদন্তে গেলে সেখানে উপস্থিত থাকা ঝিনাইদহ জেলা যুবদলের জনাব সাজ্জাদুল হক মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের হারুন অর রশিদ প্লাবন বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছি। একজন বীরশ্রেষ্ঠের বিকৃত ভাস্কর্য ও নোংরা পরিবেশ আমাদেরকে মর্মাহত করছে। একে তো পরিকল্পনার অভাব, আবার একজন বীরশ্রেষ্ঠের এই বিকৃত ভাস্কর্য দ্বারা তাঁকে অপমান করা হয়েছে বলে আমরা মনে করি। এই অপরিকল্পিত ভাস্কর্যের কারণেই প্রতিনিয়ত এই বাস টার্মিনালে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। আমরা চাই, জেলা প্রশাসন, রোডস্ অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখুক। আমাদের দাবি, এখান থেকে ভাস্কর্যটি সরিয়ে পরিকল্পিতভাবে পুনরায় তা নির্মাণ করা হোক।"
একজন ট্রাকচালক বলেন, "এই ভাস্কর্যের কারণে চলন্ত অবস্থায় একপাশ থেকে অন্যপাশের কোন গাড়ি আমাদের চোখে পড়ে না। ফলে, আমরা অধিকাংশ ক্ষেত্রে গাড়ি নিয়ন্ত্রণে হিমশিম খেয়ে যাই। আমরা চাই কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখুক।"
এদিকে সাধারণ মানুষেরও একই বক্তব্য। তারা বলেন, "বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আমাদের ঝিনাইদহ জেলার গর্ব। আমরা এই বিকৃত ভাস্কর্য দেখে মর্মাহত। আমাদের ঝিনাইদহবাসীর দাবি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি সুন্দর ভাস্কর্য নির্মিত হোক।"

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ