ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

চলনবিলে প্রশাসনের অভিযানে ১৫০টি নিষিদ্ধ জাল উদ্ধার, পুড়িয়ে ছাই


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:২৭

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। 

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) সকাল থেকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া ফকিরপাড়া ও চামারী ইউনিয়নের বিলদহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এই অভিযান পরিচালনা করে। বিশেষ এ অভিযানে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস.এম. রাজু আহমেদ বলেন, চলনবিল অঞ্চলে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে পোনামাছ নিধনের মাধ্যমে বিলের জীববৈচিত্র্য ধ্বংস করে আসছিলেন। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড শুধু মাছের প্রাকৃতিক প্রজনন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে না, পরিবেশের ভারসাম্যেও মারাত্মক প্রভাব ফেলছে।

এমন পরিস্থিতিতে যৌথবাহিনীর অভিযানে এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় আমরা সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হলে চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চলনবিলের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে

এমএসএম / এমএসএম

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক