মাধবকুন্ড ছড়ায় অপরিকল্পিত গাইডওয়াল নির্মাণ; ভাঙ্গনের হুমকিতে ১০ আদিবাসি পরিবার
মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুন্ড ইকোপার্ক ও জলপ্রপাতের ছড়ার তীরে বনবিভাগের আরসিসি রিটেইনিং দেয়াল নির্মাণে ছড়ার বিপরীত তীরবর্তী ১০ আদিবাসি খাসিয়া পরিবারের বসতঘর ভাঙ্গনের হুমকিতে পড়েছে। ছড়ার তীরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ছড়ার মাঝখানে দেয়াল নির্মাণের কারণে বিপরীত তীরের বাড়িঘর পাহাড়ি ঢলে ছড়াগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। অথচ ৪/৫ ফুট উত্তরে সরিয়ে দেওয়াল নির্মাণ করলে শঙ্কামুক্ত থাকতো তীরবর্তী খাসিয়া বাড়িগুলো। প্রায় দুই মাস ধরে ভুক্তভোগিরা বনবিভাগের কর্মকর্তা ও ইউএনও'কে মৌখিকভাবে বিষয়টি অবহিত করে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা গেছে, সিলেট বন বিভাগ মাধবকুন্ড ইকোপার্ক ও জলপ্রপাতের মাধবছড়ার একপাশে 'জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সিলেট বনবিভাগে বনায়ন ও অবকাঠামো উন্নয়ন' প্রকল্পের আওতায় প্রায় পৌণে দুই কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ ও গড় উচ্চতা ১১ ফুটের আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের প্রকল্প গ্রহণ করে। কিন্তু মাধবছড়ার তীরেই রয়েছে আদিবাসি খাসিয়া সম্প্রদায়ের পুঞ্জি। ছড়ার তীরেই রয়েছে ১০টি খাসিয়া পরিবারের বসতবাড়ি। বনবিভাগ ছড়া তীরবর্তী এই ১০ পরিবারের বাড়িঘর রক্ষার কোনো পরিকল্পনা তীরবর্তী এই ১০ পরিবারের বাড়িঘর রক্ষার কোনো পরিকল্পনা না নিয়ে বিপরীত তীরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও অনেকটা ছড়ার মাঝখানে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ শুরু করে। এতে ভারিবৃষ্টি ও পাহাড়ি ঢলে খাসিয়াদের বাড়িঘর ভেঙ্গে ছড়াগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।
সরেজমিনে গেলে মাধবপুঞ্জির হেডম্যান (মান্ত্রী) ওয়ানবর এল.গিরি জানান, বনবিভাগ ছড়া তীরবর্তী বাসিন্দাদের বসতঘর ভাঙ্গনের হুমকির মুখে রেখে অপরিকল্পিত ডিজাইনে দেওয়াল নির্মাণ করছে। ছড়ারতীরে একপাশে প্রচুর জায়গা রেখে দেওয়াল নির্মাণ করায় ১০ খাসিয়া পরিবারের বাড়িঘর পাহাড়ি ঢলের তোড়ে ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যাবে।
এ বিষয়ে বনবিভাগের সহকারি বন সংরক্ষক রেজাউল ইসলাম মৃধা শনিবার জানান, মাধব ছড়ার একতীরে আরসিসি রিটেইনিং দেওয়াল নির্মাণের কাজ চলছে। অপরতীরের একাংশে খাসিয়াদের ১০টি পরিবারের বাড়িঘর রয়েছে। এগুলোর ভাঙ্গন রোধে পরবর্তীতে গাইডওয়াল নির্মাণের প্রকল্প নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার