ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাংবাদিক তুহিন কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:৫১

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক  মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  
একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রফিক, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য গোলাম সরোয়ার, নির্বাহী সদস্য আমিরুজ্জামান বাবু, নির্বাহী সদস্য মুহা: জিল্লুর রহমান, খবরপত্রের জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম, দৈনিক রুপবানীর সাতক্ষীরা প্রতিনিধি এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ আলম, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন। অথচ যার বিপক্ষে যায় তখন সাংবাদিককে আক্রমণ করা হয়।  বক্তরা বলেন, আজ যদি সাগর-রুনী হত্যাকা-ের বিচার হতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না। বর্তমান সরকার ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাংবাদিকরা ও অনিরাপদ হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। অনতিবিলম্বে দেশের সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের  গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক