লামায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবানের লামা উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা দিন দিন বাড়ছে। অপরাধীরা শাস্তি না পাওয়ায় সাংবাদিকরা পথে পথে নির্যাতন, অপমান ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। সত্য সংবাদ প্রচার করাই তাদের একমাত্র “অপরাধ”। চোরেরা চুরি করবে, আর সাংবাদিকরা তা প্রচার করলে দোষী সাব্যস্ত হতে হবে — এটি অগ্রহণযোগ্য।
তারা আরও বলেন, যতদিন পর্যন্ত দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত জাতি একটি সভ্য জাতি হিসেবে বিবেচিত হতে পারবে না। বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য